চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ব্যাঙ্গমারায় পর্যটকবাহী বাস দুর্ঘটনা,আহত ৩০  শিক্ষার্থী

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৬:৪৫ পিএম, ২০২০-১১-০৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ব্যাঙ্গমারায় পর্যটকবাহী বাস দুর্ঘটনা,আহত ৩০  শিক্ষার্থী

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙ্গমারাতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় উল্টে : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ৩০জন পর্যটক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার(০৩রা নভেম্বর)  রাত ৮টার দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙ্গমারা নামক আঞ্চলিক সড়কের আলুটিলার সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা সময় বৈদ্যুতিক পিলারের আটকিয়ে বাঁচিয়ে দিল ৩০জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ।
দুর্ঘটনার পরপরই আহতদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ও দুজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সোমবার(০২ নভেম্বর) ৫৪জন পর্যটক সাজেক ঘুরতে আসে। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে ঢাকায় ফেরার পথে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একটি বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের সঙ্গে আটকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে গাড়িতে থাকা পর্যটকরা অধিকাংশই আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ৫৪জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকার যাচ্ছিল নজরুল ট্রাভেলসের(গাড়ি নং-ঢাকা মেট্ট্রো-ব-১১-১৪৫৯) একটি বাস। বাসটি মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করে পাহাডে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসে থাকা অন্তত ৩০জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
সরকারী ছুটি ট্যুরিজমের কো-অর্ডিনেটর আহত লিয়ন গাজী বলেন, সাজেক ঘুরে ফেরার পথে পাহাড় থেকে  নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ৩০জন পর্যটক আহত হয়।
গাড়িতে থাকা পর্যটক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদী বলেন, ছুটি ট্যুরিজমের মাধ্যমে ঢাকা থেকে আমরা ৫৪জন সাজেক ভ্রমণে এসেছিলাম। সোমবার রাতে সাজেকে রাত্রিযাপন শেষে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিভ্রমণ করে মঙ্গলবার রাতে আমরা খাগড়াছড়ি থেকে ঢাকা ফিরছিলাম। আমাদের বহনকারী বাসটি খাগড়াছড়ি শহর থেকে ছেড়ে কিছুদূর আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বৈদ্যুতিক পিলারের কারণেই বড়ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। আহতদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানান তিনি।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: শিমুল কর জানান, আহতদের সদর হাসপাতাল ও মাটিরাংগা স্বাস্থ্য কমপ্লেক্্েরর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী জানান, রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছে। কম বেশি সবাই আহত হলেও আশংকাজনক কেউ নেই। তবে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের’র প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর